Barak UpdatesHappeningsBreaking News

বিজেপি ছাড়লেন নীহার, লড়বেন নির্দল হয়ে

ওয়েটুবরাক, মার্চ ১৯ : ধলাইর বিধায়ক নীহার রঞ্জন দাসকে এবার টিকিট দেয়নি। তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে অমিয় কান্তি দাসকে। এতে ক্ষিপ্ত হয়ে বিজেপির প্রাথমিক সদস্যপদে ইস্তফা দিয়েছেন তিনি। এরপরই জানিয়ে দেন, নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং লড়বেন ধলাই আসনেই।

নীহার রঞ্জন তাঁর টিকিট কাটার জন্য এই আসনের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী তথা শিলচর লোকসভা আসনের সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে দায়ী করেন। সেইসঙ্গে স্বীকার করেন, পরিমলবাবু সাংসদ হওয়ায় তার শূন্যস্থানে উপনির্বাচনের সময় তিনিই তাঁর প্রার্থিত্বের জন্য সরব ছিলেন। কিন্তু দ্বন্দ্ব তৈরি হয় জিতে আসার কিছু দিন পরেই। নীহার রঞ্জন দাসের কথায়, পরিমলবাবু চেয়েছিলেন তিনি তাঁর হাতের পুতুল হয়ে কাজ করবেন। এক ব্যক্তিকে সমস্ত অঙ্গনওয়াড়ির চেয়ারম্যান করে রাখা হয়েছিল। তিনি বিধায়ক হয়ে এর আপত্তি করেন। এক ঠিকাদার ৩৪টি পিএইচই প্রকল্পে কাজ পেয়েছিলেন, নীহারবাবু আপত্তি করেছিলেন। ওইসব নানা কারণে তাঁদের মধ্যে মানসিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এর জেরে তাঁকে এবার যাতে টিকিট না দেওয়া হয়, সেজন্য উঠেপড়ে লেগেছিলেন এবং সফলও হয়েছেন।

একে অবশ্য সফল বলতে নারাজ নীহার রঞ্জন দাস। তিনি চ্যালেঞ্জের সুরে জানিয়ে দেন, আসল লড়াই হবে নির্বাচনের মাঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker