Barak UpdatesHappeningsBreaking News

বিক্ষুব্ধদের ধরে রাখতেই দেরিতে প্রার্থী তালিকা, যুক্তি শিলচর কংগ্রেসের

ওয়েটুবরাক, ১০ এপ্রিল: পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে, একথা স্বীকার করে নিয়েই শিলচর জেলা কংগ্রেস নেতারা বলেন, পরিকল্পিত ভাবেই তাঁরা দেরিতে প্রার্থীদের নাম ঘোষণা করবেন। কী সেই পরিকল্পনা, এরও ব্যাখ্যা দেন অরুণ দত্ত মজুমদার, মিসবাহুল ইসলাম লস্কর, আমিনুল হকরা। তাঁরা বলেন, বিজেপি অপেক্ষায় রয়েছে, কংগ্রেসের বিক্ষুব্ধদের প্রার্থী করে বাজিমাৎ করতে চায়। আমরা সে সুযোগ দেব না। এমন সময়েই তালিকা প্রকাশ করা হবে যাতে টিকিটবঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে এদিকে ওদিকে যাওয়ার সুযোগ না পান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker