Barak UpdatesHappeningsBreaking News
বাকসের কেন্দ্রীয় সাধারণ সভা ৩ আগস্ট

ওয়েটুবরাক, ৩১ জুলাই : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) দ্বি-বার্ষিক সাধারণ সভা আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে। শিলচরের আশীর্বাদ বিবাহ ভবনে, সকাল এগারোটায় শুরু হবে সেই সভা। সম্পাদকীয় প্রতিবেদন, আর্থিক হিসেব নিকেশ পেশের পাশাপাশি সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। শেষে আগামী দুই বছরের জন্য সংস্থার নতুন পরিচালন সমিতি গঠন করা হবে বলে জানিয়েছেন সংস্থার কেন্দ্রীয় সচিব রবি হাজাম।



