Barak UpdatesHappeningsBreaking News
বরাক বঙ্গের বাংলা পাঠ্যক্রমে ভর্তির তারিখ পরিবর্তন
ওয়েটুবরাক, ৯ অক্টোবর: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের দূরশিক্ষা কেন্দ্র কর্তৃক পরিচালিত বাংলা ভাষা ডিপ্লোমা কোর্সে (ডিসিবিএল) ভর্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। অপরিহার্য কারণে, ১১ অক্টোবর ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া এখন ১৪ অক্টোবর ২০২৫-এ এবং ১২ অক্টোবর ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া ১৫ অক্টোবর ২০২৫-এ অনুষ্ঠিত হবে। পরিবর্তিত সময়সূচির বিস্তারিত তথ্য সংস্থার ওয়েবসাইট www.barakbanga.in-এ পাওয়া যাবে বলে অবৈতনিক নিবন্ধক ড. সব্যসাচী রায় জানিয়েছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রথম দিনের ভর্তি প্রক্রিয়া সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবারও পুরনো সূচি অনুযায়ী তা চলবে।



