Barak UpdatesHappeningsBreaking News
বরাক বঙ্গের আয়োজনে শারদ পত্রিকার লেখক-পাঠক-সম্পাদকরা এক মঞ্চে

ওয়েটুবরাক, ১০ অক্টোবর: এ বছর বরাক উপত্যকার তিন জেলায় যে সব শারদ পত্রিকা প্রকাশিত হয়েছে, সে সবের সম্পাদকদের শারদ সাহিত্য সম্মাননা প্রদান করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি। আজ শুক্রবার বঙ্গভবনে আয়োজিত শারদ সাহিত্য সম্মাননা উৎসবে মোট ১৯টি শারদ পত্রিকা অংশ নেয়। তাদের সম্পাদক বা তার প্রতিনিধিগণ সকলেই নিজেদের অভিজ্ঞতা সংক্ষেপে তুলে ধরেন।

বরাক বঙ্গের জেলা সমিতির সহসভাপতি কেএইচ ব্রজেশ্বর সিংহ তাতে সভাপতিত্ব করেন। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন উত্তীয় সম্পাদক স্নিগ্ধা চ্যাটার্জি বিশ্বাস, প্রবাহ সম্পাদক আশিস রঞ্জন নাথ ও সংগঠনের কেন্দ্রীয় সমিতির সদস্য হাসনা আরা শেলি। এ ছাড়াও বক্তব্য রাখেন তমোজিৎ সাহা (সাহিত্য), দোলনচাঁপা দাস পাল (মানবী), রমাপদ ভট্টাচার্য, সত্যজিৎ নাথ (সাহিত্য সম্ভার), শৈলেন দাস (প্রতাপ), কৃষ্ণজ্যোতি দেব (অমলতাস), ড. শমিতা ভট্টাচার্য (সৃষ্টির আঙিনায়), আশু চৌধুরী (আউল), কিরণ দেবী (মায়াতরু), সুদীপ্ত দেবরায় (শিবালিক লিপি), সুজিত দাস (প্রতিস্রোত), সুপর্ণা ভট্টাচার্য (কাশফুল), মানস কান্তি চক্রবর্তী (কস্তুরী) ও দীপঙ্কর ঘোষ (শ্রীহট্ট জ্যোতি)।
তাঁরা প্রায় সকলেই পাঠক কমার ব্যাপারে আক্ষেপ ব্যক্ত করেন। তবে দুই-তিনজন এ নিয়ে শুধু পাঠকদের দোষ দিতে নারাজ। তাঁদের কথায়, “আমরাই বা ভালো লেখা দিচ্ছি কোথায়! “
বরাক বঙ্গের জেলা সমিতির সাহিত্য সম্পাদক শান্তশ্রী সোম বলেন, “সে জন্যই আমরা সম্পাদক -লেখক-পাঠকদের এক জায়গায় আনতে শারদ সাহিত্য সম্মাননা উৎসবের আয়োজন করেছি।”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক বঙ্গের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, সহসম্পাদক মিলন উদ্দিন লস্কর, ড. দীপেন্দু দাস, মহিতোষ পাল, শিপ্রা দে, প্রবীর কুমার দাস, বকুল চন্দ্র নাথ, প্রমুখ।


