Barak UpdatesIndia & World UpdatesBreaking News
বরাকে হাই কোর্টের বেঞ্চ দাবিতে রাজ্যসভায় সরব সুস্মিতা

ওয়েটুবরাক, ২ ফেব্রুয়ারি : বরাক উপত্যকায় হাই কোর্টের বেঞ্চ স্থাপনের দাবিতে জোরালো দাবি জানিয়েছেন সাংসদ সুস্মিতা দেব। রাজ্যসভায় তিনি আজ অধ্যক্ষ তথা উপরাষ্ট্রপতির মাধ্যমে বিষয়টি সরকারের নজরে নেন।
সুস্মিতা বলেন, দেরিতে সুবিচার পাওয়া অনেক সময় তা না পাওয়ারই সামিল হয়। বরাকবাসীর ভাগ্যেও তাই ঘটে। এর বড় কারণ যোগাযোগ প্রতিকূলতা।হাই কোর্টে যেতে হয় বরাকের মানুষকে ৩৫০ কিলোমিটার পাড়ি দিতে হয়। ওই রাস্তাটিও আবার বছরের ছয় মাস বলতে গেলে ধসপতনের দরুন বন্ধই থাকে। এই অবস্থায় নাগরিকদের দ্রুত বিচার পাইয়ে দিতে বরাক উপত্যকায় হাই কোর্টের একটি বেঞ্চ স্থাপন খুব জরুরি বলে মন্তব্য করেন সুস্মিতা।
এটি যে অসমের এক প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এবং তা মোটেও অন্যায্য নয়, নানা দিক থেকে সুস্মিতা তা ব্যাখ্যা করেন।



