Barak UpdatesHappeningsBreaking News

মেয়র অমরেন্দ্র পাল-ই, ডেপুটি বিজেন্দ্র

ওয়েটুবরাক, ৫ নভেম্বর: প্রথম শিলচর পুর নিগমের মেয়র পদে মনোনীত হয়েছেন আইনজীবী অমরেন্দ্র পাল। ডেপুটি মেয়র হয়েছেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান বিজেন্দ্রপ্রসাদ সিং।

শিলচর পুর নিগমের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বৃহস্পতিবার উৎসবমুখর হয়ে ওঠে শিলচরের রাজীব ভবন চত্বর।  আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন পুরনিগমের নবনির্বাচিত মেয়র অমরেন্দ্র পাল ও ডেপুটি-মেয়র বিজেন্দ্র প্রসাদ সিং। শপথ নিয়েছেন নবনির্বাচিত কাউন্সিলররাও।

 শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়, বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, তিন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কণাদ পুরকায়স্থ ও সুস্মিতা দেব, বিভিন্ন আসনের বিধায়ক ও প্রাক্তন বিধায়ক, পৌরনিগমের কমিশনার, প্রশাসনিক আধিকারিক-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।

শপথ নিয়েই মেয়র ও ডেপুটি মেয়র দুর্নীতিমুক্ত প্রশাসন, উন্নত নাগরিক পরিষেবা ও যানজটমুক্ত শহর গড়ার অঙ্গীকার করেন। শিলচরের উন্নয়ন, স্বচ্ছতা এবং জনসেবার ওপর জোর দেওয়ার কথা বলেছেন প্রথম মেয়র অমরেন্দ্র পাল।

রাজীব ভবনে শপথ নিয়েই তারা শিলচর পুর নিগম কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। সে সময় মেয়র অমরেন্দ্র পাল জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সকল কাউন্সিলরদের গুয়াহাটিতে ডেকে পাঠিয়েছেন। শীঘ্রই সবাইকে নিয়ে গুয়াহাটিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ শর্মার সঙ্গে দেখা করবেন তিনি। সেখান থেকে ফিরেই শিলচর পুর নিগমের বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker