Barak UpdatesHappeningsBreaking News

বন্যা : বারইগ্রাম-দুল্লভছড়া সেকশনে একাধিক ট্রেন বাতিল

ওয়ে টু বরাক, ১ জুন : গত কয়েকদিনের অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতি গোটা দক্ষিণ আসাম জুড়ে। এ অবস্থায় রেল পরিষেবাও বাতিল বা পরিবর্তন করা হয়েছে। বারইগ্রাম দুল্লভছড়া সেকশনের বেশ কয়েকটি স্থানে রেল লাইনের ওপর জল উঠে যাওয়ায় ট্রেন চলাচলও বিপর্যস্ত হয়েছে।

বন্যা পরিস্থিতি ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কিছু ট্রেন বাতিল করেছে, আবার কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করেছে। এর প্রেক্ষিতে আগামী ২ ও ৩ জুন ৫৫৬৮৮ শিলচর-দুল্লভছড়া ট্রেন বাতিল করা হয়েছে। একইভাবে ১ ও ৪ জুন ৫৫৬৮৭ দুল্লভছড়া-শিলচর যাত্রীবাহী ট্রেনও বাতিল করা হয়েছে।

একইভাবে ২  ও ৩ জুন ৫৫৬৯০/৫৫৬৮৯ বদরপুর-দুল্লভছড়া-বদরপুর ট্রেন দুটিও বাতিল করা হয়েছে। এ দিকে গুয়াহাটি ও দুল্লভছড়ার মধ্যে চলাচলকারী ট্রেন দুটি বারইগ্রাম পর্যন্ত চালানো হবে। অর্থাৎ আগামী ৩ জুন পর্যন্ত বারইগ্রাম ও দুল্লভছড়ার মধ্যে এই ট্রেনটির চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের ট্রেন ভ্রমণে বেরনোর আগে ট্রেনের স্ট্যাটাস দেখে বের হবার পরামর্শ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker