Barak UpdatesHappeningsBreaking News
বন্যার দরুন ভর্তি প্রক্রিয়ায় শিথিলতা চেয়ে ছাত্র সংসদের স্মারকলিপি
ওয়েটুবরাক, ২৩ জুলাই: রাজ্যের অধিকাংশ এলাকা ব্যাপকভাবে প্লাবিত। বহু মানুষ গৃহহীন। এই অবস্থায় ছাত্র ভর্তি সংক্রান্ত নীতিমালা শিথিল করার আর্জি জানিয়েছে আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। সভাপতি রাজকিংকর চক্রবর্তী বলেন, ভর্তির জন্য মনোনীত কোনও ছাত্র যেন নির্ধারিত সময়ে আসতে না পারার কারণে ভর্তিবঞ্চিত না হয়। তাঁর কথায়, “ভয়াবহ এই দুর্যোগের সময়ে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো আমাদের উচিত।”
ছাত্র সংসদের পক্ষ থেকে এই আর্জি জানিয়ে উপাচার্য এবং অ্যাডমিশন কমিটির চেয়ারম্যানের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়েছে। রাজকিংকর জানান, দুজনই ইতিবাচক সাড়া দিয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলে আশ্বস্ত করেছেন।


