Barak UpdatesAnalyticsBreaking News

বদরপুরে বৃহৎ পানীয়জল প্রকল্প, ক্যাবিনেটের অনুমোদন

গুয়াহাটি, ৩১ জুলাই : বদরপুর শহরে ২৪ ঘণ্টা পানীয়জল সরবরাহের জন্য একটি জল প্রকল্প অনুমোদন জানিয়েছে ক্যাবিনেট মন্ত্রীসভা। শহর পানীয়জল সরবরাহ প্রকল্পের অধীনে এটি নির্মিত হবে। এই জলপ্রকল্প নির্মাণের জন্য ৪৯.৫৮৮ কোটি টাকা ধার্য করা হয়েছে। আগামী ৭ বছরের জন্য এর নির্মাণের দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট রূপায়নকারী প্রতিষ্ঠান। মুখ্যমন্ত্রী জানান, শিলচরে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে এই প্রকল্পটি নির্মাণে অনুমোদন জানানো হয়েছিল।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, উন্নত পানীয়জল ব্যবস্থাপনা ও প্রযুক্তি প্রয়োগ করে বদরপুর শহরের প্রতিটি বাড়িতে নিয়মিত বিশুদ্ধ পানীয়জল সরবরাহ করা। ২০৫৭ সাল পর্যন্ত শহরের পানীয়জলের প্রয়োজনীয়তা এই প্রকল্পের মাধ্যমে পূরণ করা হবে। অর্থাৎ ২০৫৭ সালের মধ্যে শহরের সম্ভাব্য ৩৪,৩১৪ লোককে উদ্দেশ্য করে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker