India & World UpdatesHappeningsBreaking News

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ

ওয়েটুবরাক, ৭ ফেব্রুয়ারি: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুম্মার নামাজের সময় একটি শিয়া মসজিদে বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

 

পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, বিস্ফোরণে প্রায় ১৭০ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, এটি আত্মঘাতী হামলা। তাদের ভাষ্য, মসজিদের প্রবেশমুখে হামলাকারীকে থামানো হলে সে তখনই বিস্ফোরক ফাটিয়ে দেয়।

 

এই বিস্ফোরণের পর ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির প্রধান হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “একজন আত্মঘাতী হামলাকারী পাহারাদারের ওপর গুলি চালায়, এরপর ভেতরে ঢুকে পড়ে এবং নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়।”

বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।তিনি বলেন, “নিরীহ মানুষের ওপর হামলা করা মানবতার বিরুদ্ধে অপরাধ।”

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং আহতদের চিকিৎসা তদারক করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। এই হামলার জন্য দায়ীদের খুঁজে বের করে কঠোরতম শাস্তির আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, কাউকে দেশে ঘৃণা ও অস্থিরতা ছড়াতে দেওয়া হবে না।

এদিকে, পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ জানিয়েছেন, বিস্ফোরণে আহতদের সহায়তায় ২৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে ইসলামাবাদে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker