India & World UpdatesHappeningsBreaking News
পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটগণনা

ওয়েটুবরাক, ৪ মে: অসমের পাশাপাশি আজ ভোটগণনা রয়েছে আরও ৩ রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলেও। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতেও আজ ভোটগণনা শুরু হচ্ছে। অসমে বিজেপি সরকার ফিরে আসার বিষয়ে আত্মবিশ্বাসী। তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনের প্রত্যাবর্তন নিয়ে কৌতূহল রয়েছে। পাশাপাশি ঔৎসুক্য রয়েছে কেরলের ভোটের ফলাফল ঘিরেও। দক্ষিণের এই রাজ্যের রীতি ভেঙে পরপর দু’বার সেখানে সরকার ধরে রেখেছে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ। তবে এবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ১০ বছর পরে ক্ষমতায় ফিরতে চলেছে বলে এগজিট পোলে পূর্বাভাস মিলেছে। যদিও সব উত্তর মিলবে আর কয়েক ঘণ্টার মধ্যেই।

কেরলে ভোটগণনার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তামিলনাড়ুতে চলছে ত্রিশঙ্কু লড়াই। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ছয়টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে দেশের এই চার রাজ্য ও ১টি কেন্দ্র শাসিত অঞ্চলের আগামী ৫ বছরের ভবিষ্যৎ।



