Barak UpdatesHappenings

পশ্চিম জালেঙ্গা চা বাগানে বি.ভি.পি দক্ষিণ শিলচরের স্বাস্থ্য শিবির

ওয়ে টু বরাক, ১১ মার্চ : ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার উদ্যোগে বুধবার পশ্চিম জালেঙ্গা চা বাগানের হাসপাতাল প্রাঙ্গণে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বহু মানুষ উপস্থিত হয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন ডা. দর্শনা পাটোয়া এবং ডা. রঞ্জনা ধর।

এছাড়া রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শাখার সভাপতি ডা. কিংশুক অধিকারী শিবিরের সাফল্যে সন্তোষ প্রকাশ করে সকল সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। চা বাগান এলাকার শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে রক্তাল্পতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে রক্তাল্পতা (অ্যানিমিয়া) শনাক্ত করার জন্য হিমোগ্লোবিন পরীক্ষাও করা হয়। শিবিরটি সফলভাবে পরিচালনার ক্ষেত্রে ড. প্রাণেশ দেবনাথ ও সৌরভ দে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। শাখার সম্পাদক শংকর সরকার স্বাস্থ্য শিবিরটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য শাখার সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker