India & World UpdatesHappeningsBreaking News

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ! ৪০টি দেশ থেকে ঘুরপথে জ্বালানি আনছে ভারত

ওয়েটুবরাক, ১২ মার্চ: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে কার্যত অবরুদ্ধ হরমুজ প্রণালী।  এই পরিস্থিতিতে যাতে জ্বালানি সঙ্কট তৈরি না হয়, সেই জন্য বিকল্প ব্যবস্থার দিকে হাঁটছে ভারত। ৪০টি দেশ থেকে ঘুরপথে জ্বালানি নিয়ে আসা হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালও আশ্বস্ত করেছেন যে, অন্যান্য দেশে জ্বালানি নিয়ে সঙ্কট তৈরি হলেও ভারতে এখনও সে রকম কোনও পরিস্থিতির সৃষ্টি হয়নি।

 

পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের জেরে বিশ্ব জুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে যে টানাপড়েনের সৃষ্টি হয়েছে তাঁর উত্তাপ এসেছে ভারতের উপরেও। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকার ফলে পশ্চিম এশিয়া থেকে তেলবাহী জাহাজগুলি সংশ্লিষ্ট গন্তব্যে পৌঁছতে পারছে না। এই পরিস্থিতিতে যাতে দেশে কোনওভাবেই জ্বালানির কোনও সঙ্কট সৃষ্টি না হয়, সে বিষয়ে নিশ্চিত করেছেন মন্ত্রী গোয়েল। তিনি জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তার উপর ভিত্তি করেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker