Barak UpdatesHappeningsBreaking News
দুই রাজদীপ গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ইসি মেম্বার নিযুক্ত

ওয়েটুবরাক, ১৫ জুলাই: শিলচরের বিধায়ক ডা. রাজদীপ রায় ও উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের একজিকিউটিভ কাউন্সিলরের সদস্য মনোনীত হয়েছেন। গতকাল বিধানসভার পক্ষ থেকে চিঠি পাঠিয়ে রাজ্য সরকারকে বিধায়ক ডা. রাজদীপ রায় ও বিধায়ক রাজদীপ গোয়ালাকে মনোনয়নের কথা জানিয়ে দেওয়া হয়।
এর আগেই অবশ্য গত ৮ জুন বিশ্ববিদ্যালয়ের একজিকিউটিভ কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে রাজ্যপাল মনোনীত পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক দিলীপ চন্দ্র নাথ। ছিলেন প্রাক্তনীদের মধ্য থেকে মনোনীত দুই সদস্য অধ্যাপক সজলেন্দু দাস লস্কর ও অধ্যাপক চন্দন দে। অধ্যাপক স্নিগ্ধা দাসরায় ও অধ্যাপক অনুপকূমার দে একজিকিউটিভ কাউন্সিলরের আরও দুই সদস্য।
এবার দুই বিধায়ককে নিযুক্তি দিয়ে কাউন্সিল সম্প্রসারিত করা হলো।



