Barak UpdatesAnalyticsBreaking News

দীপাবলিতে ১,১১,১১১ প্রদীপের আলোয় সাজবে শিলচর এনআইটি

ওয়ে টু বরাক, ১৯ অক্টোবর : মাটির প্রদীপ জ্বালিয়ে এ বছরও দীপাবলি উদযাপন করবে শিলচর এন আই টি। মোট ১ লক্ষ ১১ হাজার ১১১টি মাটির প্রদীপে সেজে উঠবে গোটা এন আই টি চত্বর। ‘দীপোৎসব ২০২৫’ শীর্ষক এই অনুষ্ঠান এ বার তৃতীয় বর্ষে। দীপাবলি উদযাপনের পাশাপাশি এ বছর প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের প্রতিও শ্রদ্ধা জানাবেন পড়ুয়ারা। অমর শিল্পীর প্রতি আবেগ ও তাঁকে মননে রাখার অভিপ্রায়েই এন আই টি পড়ুয়ারা স্মরণানুষ্ঠানের আয়োজন করেছেন।

২০২৩ সালে কারিগরি এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা প্রথম এই উৎসব শুরু করেছিলেন। ওই বছর পড়ুয়ারা ৫ হাজার প্রদীপ প্রজ্জ্বলন করেছিলেন। ২০২৪ সালে আরেকটু বড় করে ৫১ হাজার প্রদীপ জ্বেলে দেওয়া হয়। এ বার তা আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। এ ব্যাপারে এন আই টি শিলচরের ডিরেক্টর দিলীপ কুমার বৈদ্য জানিয়েছেন, ভক্তি, পবিত্রতা ও ঐক্যের প্রতীক হিসেবে ১ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য বহন করছে।

এ বার এই উতসবের থিম রাখা হয়েছে ‘অপারেশন সিন্দুর’। পড়ুয়ারা জানিয়েছেন, এই দীপোৎসব শুধুমাত্র নিছক উদযাপন হিসেবে এন আইটি ক্যাম্পাসকে আলোকিত করাই নয়, বরং সেবা ও সম্প্রীতির মূল্যবোধ নিয়ে সমগ্র জাতির হৃদয়কে আলোকিত করাই এর মূল লক্ষ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker