NE UpdatesAnalyticsBreaking News

দিলীপ শইকিয়ার নতুন প্রদেশ কমিটিতে বরাক থেকে পরিমল-মুন

গুয়াহাটি, ১৯ জুন ঃ বিজেপির অসম প্রদেশ বিজেপির রাজ্যস্তরের কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশ করেছেন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। এই তালিকায় বরাক থেকে স্থান পেয়েছেন দুজন। দুজনই উপসভাপতি পদে রয়েছেন। একজন কাছাড় জেলা থেকে বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং অন্যজন হাইলাকান্দি জেলার মুন স্বর্ণকার।

এছাড়াও উপসভাপতি পদে রয়েছেন পুলক গগৈ, তপন কুমার গগৈ, রেখারানি দাস বড়ো, অপরাজিতা ভুঁইয়া, অশোক ভট্টরায়, জুরি শর্মা বরদলৈ, মনোজ বরুয়া ও রত্না সিং। সাধারণ সম্পাদক পদে রয়েছেন দিপ্লু রঞ্জন শর্মা, পল্লব লোচন দাস, ঋতুপর্ণ বরুয়া ও অনুপ বর্মণ। সম্পাদক পদে রয়েছেন লক্ষ্য কোঁওর, লক্ষীনাথ তাসা, বিস্মিতা গগৈ, মনালিসা কোচ, অভিজিত কুমার নাথ, রাতুল শর্মা, মহেশ দেউরি, সিদ্ধাংকু অঙ্কুর বরুয়ানবারুণ বুড়াগোহাই ও রিতুপণ দোলে।

অন্যান্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন কোষাধ্যক্ষ রাজকুমার শর্মা, যুগ্ম কোষাধ্যক্ষ নারায়ণ ডেকা, কার্যালয় সম্পাদক সুশান্ত বিশ্বাস, সোশ্যাল মিডিয়া তত্ত্বাবধায়ক বিশ্বজিত খাউন্ড, আইটি তত্ত্বাবধায়ক মৃগাঙ্ক তালুকদার, মুখ্য মুখপাত্র কিশোর উপাধ্যায়, মিডিয়া আহ্বায়ক রূপম গোস্বামী ও কার্যালয় তত্ত্বাবধায়ক অনির্বাণ গোস্বামী। প্রদেশ সভাপতি লিখেছেন, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার অনুমোদনক্রমে এই তালিকা ঘোষণা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker