Barak UpdatesHappeningsBreaking News
দশমীর দুপুরে বৃষ্টি, আনন্দে ভাটা

ওয়েটুবরাক, ২ অক্টোবর: দুর্গাপুজোর শেষ দিনে উৎসবের আবহে জল ঢেলে দিল বৃষ্টি। দশমীর দুপুরে হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। তারপর ঝেঁপে নামে বৃষ্টি।

নবমীর রাতে দফায় দফায় বর্ষণ হয়। দশমীর দুপুরে আড়াইটা বাজতেই আকাশ কালো করে বৃষ্টি আসে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপই এই ঝড়-বৃষ্টির মূল কারণ। বর্তমানে ওড়িশার গোপালপুর উপকূল থেকে প্রায় ১৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই নিম্নচাপ। বৃহস্পতিবার রাতের মধ্যেই এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে আরও এক-দুইদিন প্রকৃতি প্রতিকূল থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
উৎসবের রঙ কার্যত ম্লান করে দিয়েছে নিম্নচাপের দাপট। তবে প্রতিমা নিরঞ্জন থেমে নেই। এ দিন সকাল থেকেই প্রতিমা আসতে থাকে সদরঘাটে। সেখানে জেলা প্রশাসনের সহযোগিতায় যাবতীয় আয়োজন করেছে পুর নিগম।



