Barak UpdatesHappenings
দক্ষিণ লিঙ্ক রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির শিবিরে রক্তদান ২৭ জনের

ওয়ে টু বরাক, ১০ অক্টোবর : মহালয়া মানেই দেবীর আগমনী বার্তা, চারিদিকে আনন্দমুখর পরিবেশ। মহালয়ার এই পূণ্যলগ্নে দক্ষিণ লিংক রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজিত হয়। শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি সহ লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার ও স্মাইল সোসিও কালচারাল অর্গানাইজেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভূঁইয়া, লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সভাপতি ঝুমুর দত্ত, স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল এর সুরজিৎ সোম, দক্ষিণ লিঙ্ক রোড সর্বজনীন দূর্গা পূজা কমিটির উপদেষ্টা সুসীম নাথ, সভাপতি জগদিন্দু ভট্টাচার্য প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ লিঙ্ক রোড সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব দে।

সংক্ষিপ্ত বক্তব্যে দেবব্রত পাল পুজো কমিটিকে ধন্যবাদ জানান রক্তদান শিবির আয়োজনের জন্য। সব্যসাচী রুদ্রগুপ্ত বক্তব্যে উৎসবে রক্তদানের গুরুত্বের ওপর আলোকপাত করেন। ডাঃ শবনম বলেন, পূজার অন্যতম বৈশিষ্টই হচ্ছে মানবতা। এই মানবতায় এগিয়ে আসায় তিনি পুজো কমিটিকে ধন্যবাদ জানান। সুরজিৎ সোম এ দিনের শিবিরটি সদ্য প্রয়াত বলিউড তারকা নানা পাটেকরের নামে উৎসর্গ করার আহ্বান জানান।
সুসীম নাথ রক্তদান শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেক সহযোগী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহালয়ার পূণ্য তিথিতে রক্তদান শিবির আয়োজন করার জন্য দক্ষিণ লিংক রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঝুমুর দত্ত।
এ দিন ২৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন। দক্ষিণ লিঙ্ক রোড সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব দে সহ রক্তদান করেন শুভ্রদ্বীপ দাস, মিন্টু দেব, বিজয় দে, সুদীপ পাল, বিশ্বজিৎ দাস, সঞ্জয় নাথ, টিংকু দত্ত, রাহুল পাল, সুনীল কংস বণিক, অনির্বাণ দত্ত, বিশ্বপ্রিয় রায়, শাশ্বত দাস, রাজদীপ দেব, রাজেশ পাল, ওমর পোদ্দার, সমর পোদ্দার, বিপ্রজিত দে, জয়দীপ পাল, বিক্রমজিৎ দেবরায় প্রমুখ।
এ দিন প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ব্লাড সেন্টারের পক্ষ থেকেও একটি মেডেল এবং পৃথক সার্টিফিকেট দিয়ে উৎসাহিত করা হয়। স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করার জন্য কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে আয়োজক কমিটির হাতে একটি শংসাপত্র তুলে দেওয়া হয়।
শিবির চলাকালীন অনুষ্ঠানে যোগদান করেন শিলচর পুরনিগমের নবনির্বাচিত ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর পান্থদীপ রায়। এদিন রক্তদাতাদের উৎসাহ জোগাতে শিবিরে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কেন্দ্রীয় সহ-সম্পাদক অমল দাস, জেলা কমিটির কার্যকরী সভাপতি নবেন্দু নাথ, সহ সাধারণ সম্পাদক অনুপ দত্ত, সর্বকনিষ্ঠ সদস্য সম্প্রীত নাথ, মহিলা শাখার সভানেত্রী গৌরী দেবনাথ, কার্যকরী সভানেত্রী বুবু চৌধুরী, কার্যকরী সদস্য পর্ণশ্রী দাস, লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের প্রাক্তন সভাপতি দেবরাজ ধর প্রমুখ।
এদিন ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভূঁইয়ার নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাঁকে সহযোগিতা করেন কাউন্সিলর শান্ত সিংহ, টেকনিশিয়ান আজিম উদ্দিন, জিএনএম অনুরাধা দেব প্রমুখ। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন দক্ষিণ লিঙ্ক রোড সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব দে ও শ্যামাপ্রসাদ ভট্টাচার্য।



