NE UpdatesAnalyticsBreaking News
ডিব্রুগড়ে হবে রাজ্যের সর্ববৃহৎ স্টেডিয়াম

গুয়াহাটি, ২১ মে : ডিব্রুগড়ের মানুষের জন্য এক বড় ধরনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রী জানান, ডিব্রুগড়ে অসমের মধ্যে সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, ডিব্রুগড়ের খনিকর খেলার মাঠে পাঁচ হাজার মানুষ একসঙ্গে খেলা উপভোগ করতে পারেন। কিন্তু এবার এই খেলার মাঠটিকে রাজ্যের সর্ববৃহৎ খেলার মাঠে উন্নত করা হবে। এর জন্য ২০৯ কোটি টাকা অনুমোদন জানানো হয়েছে। নতুনভাবে এই খেলার মাঠটি নির্মিত হলে এখানে ৩৫ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন।
এছাড়া ক্যাবিনেটে লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমির বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ২৩৯ কোটি টাকা অনুমোদন জানিয়েছে। ডিব্রুগড়ে অসম বিধানসভা নির্মাণের জন্য আরও ২৮৪ কোটি টাকা অনুমোদন জানানো হয়।



