India & World UpdatesHappeningsBreaking News

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট: মমতার প্রস্তাবে সায় কংগ্রেস-এসপির

ওয়েটুবরাক, ৫ ফেব্রুয়ারি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমপিচমেন্ট (বরখাস্ত) প্রস্তাবে সমর্থন জানাল কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ একাধিক বিরোধী দল। মঙ্গলবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চেয়ে বার্তা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ‘কমন ইস্যু’তে বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনতে আসরে নামেন খোদ তৃণমূল সুপ্রিমো।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নিয়ে কংগ্রেসের হয়ে বার্তা দিয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। গতকাল তিনি বলেন, ‘‘দেশের সমস্ত বিরোধী দল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে একসঙ্গে পদক্ষেপ করবে।’’ তিনি দাবি করেন, তৃণমূল ইতিমধ্যে এই বিষয়ে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছে। যোগ করেন, “আমার মনে হয় গোটা বিরোধী শিবির তৃণমূলের প্রস্তাবিত প্রাসঙ্গিক এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।’’ পাশাপাশি মমতার প্রস্তাবকে সর্মথন জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। কমিশনকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিযোগ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker