NE UpdatesHappeningsBreaking News

জুবিনের অসম এটা, নেপাল হতে দেব না : হিমন্ত

ওয়েটুবরাক, ২৭ সেপ্টেম্বর: আগামী ৬ অক্টোবর শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মাদের সিআইডি দফতরে হাজিরা দিতে হবে। সেইসঙ্গে তাদের সতর্ক করা হয়েছে, এই নির্দেশ মেনে না চললে কড়া পদক্ষেপ নেওয়া হবে। হিমন্ত বিশ্ব শর্মা শনিবার তাঁর ফেসবুক লাইভে কড়া ভাষায় জানিয়েছেন, এটা জুবিনের অসম, আমরা এটা নেপাল হতে দেব না। মানুষ জুবিনের ন্যায় বিচার চায়। কিন্তু সেটা সংহিংসতার মাধ্যমে নয়। সম্প্রতি নেপালের বিধবংসী ঘটনা, ওলি সরকারের পতনকে সামনে রেখেই সকলকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।

জ্যোতি প্রসাদ আগরওয়াল, বিষ্ণু প্রসাদ রাভা, ভূপেন হাজারিকার মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের কথা স্মরণ করে তিনি বলেন, অসম হল সংস্কৃতির পীঠস্থান। এই রাজ্যটি অনাচারের দিকে ঝুঁকে পড়তে পারে না।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমরা যদি জুবিনকে ন্যায়বিচার দিতে না পারি, তাহলে মানুষ ২০২৬ সালে আমাদের ভোট নাও দিতে পারে। আর যদি আমরা ব্যর্থ হই, তাহলে মানুষের আমাদের ভোট দেওয়া উচিত নয়।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, জুবিনের মৃত্যুর সঙ্গে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। আমরা সকলকে আশ্বস্ত করছি যে ন্যায়বিচার করা হবে। তবে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker