NE UpdatesHappeningsBreaking News

জঙ্গি মোকাবিলার সময়-শ্রম এখন পুলিশ দেয় নাগরিক সমস্যায়, ডিজিপি

ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বর: একটা সময় ছিল, আসাম পুলিশের সকাল থেকে গভীরতর রাত পর্যন্ত একটাই ভাবনা ছিল, কী করে জঙ্গিদের মোকাবিলা করা যায়। একটাই কাজ ছিল তখন, জঙ্গিরা কোনদিকে জনপদে ঢুকে পড়ল, সে খবর রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমলে জঙ্গি যন্ত্রণা একেবারে মিটে গিয়েছে। তাই তাঁরা এখন জনগণের সমস্যা মেটানোর কাজে মনোনিবেশ করতে পারছেন।

শিলচরে এসে শুক্রবার এই মন্তব্য করেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তা হরমিত সিং। বরাক উপত্যকার তিন জেলা সফর করে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, আসাম পুলিশ এখন আধুনিকতার পথ ধরে দ্রুত এগোচ্ছে। শান্তি ফিরে আসায় জনগণের কল্যাণ ও বিভাগের পরিকাঠামো উন্নয়নের কাজে হাত দিয়েছেন তাঁরা।

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আসাম পুলিশের অঙ্গীকারের কথা উল্লেখ করে ডিজিপি সিং বলেন, এ ক্ষেত্রে কোনও আপস নেই। কড়া নজর রাখছেন তারা। খবর পেলেই কঠোর ব্যবস্থা নিচ্ছেন।

তাঁর কথায়, আসাম পুলিশের সমস্ত শূন্যপদ পূরণ করা হয়েছে। ফলে এখন আসাম পুলিশ হল শূন্য শূন্যপদের সংগঠন। এখন তাদের লক্ষ্য, দেশের সেরা পাঁচ রাজ্য পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা, জানান হরমিত সিং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker