NE UpdatesHappeningsBreaking News
গো-রক্ষা আইন কঠোর ভাবে প্রয়োগের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ওয়েটুবরাক, ২১ জুন: অসমে হিন্দু মন্দির বা নামঘর থেকে ৫ কিলোমিটারের মধ্যে গোমাংস খাওয়া বা বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম গো-রক্ষা আইনের কথা উল্লেখ করে জেলা প্রশাসনকে এই আইন কঠোরভাবে প্রয়োগ করতে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ঈদ উপলক্ষে কিছু গোষ্ঠী অসমের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সংহতি ভাঙার চেষ্টা করছে। অথচ ২০২১ সালে অসম গো-রক্ষা বিল আইন হিসেবে প্রণীত হয়, যার মাধ্যমে গরুর হত্যা, পরিবহন এবং গোমাংস ব্যবসা নিয়ন্ত্রণের কথা বলা হয়।
সম্প্রতি ঈদের পর ধুবড়িতে একটি হনুমান মন্দিরের কাছে গোমাংস ফেলে দেওয়ার ঘটনা রাজ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী শর্মা এই ঘটনাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, “অসমের শান্তিশৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কর্তব্য, এবং এই কাজে বাধাদান কোনভাবেই সহ্য করা হবে না।”



