NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটিতে ধৃত চার বাংলাদেশি নাগরিক

ওয়েটুবরাক, ১৩ এপ্রিল: গুয়াহাটির দিসপুর এলাকা থেকে এক নাবালক-সহ চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের দিসপুর থানায় রাখা হয়েছে। সেখান থেকেই তাঁদের নিজেদের দেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু করা হচ্ছে। জেরায় তারা জানিয়েছেন, গত ১০ এপ্রিল কাজের আশায় দালালদের খপ্পরে পড়ে তাঁরা সীমান্ত পার হয়েছিলেন। এর ঠিক পরদিন তাঁরা গুয়াহাটি পৌঁছান।

এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মহম্মদ আকাশ আলি নামে এক ট্যাক্সি চালককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ওই ব্যক্তিই দালাল হিসেবে তাঁদের যাতায়াতের সব ব্যবস্থা করে দিচ্ছিলেন। অভিযুক্ত দালালের বিরুদ্ধে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ এবং ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট’-এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।


