India & World UpdatesHappeningsBreaking News

গুজরাটে সেতু ভেঙে নদীতে একের পর এক গাড়ি, মৃত অন্তত ১০

আহমেদাবাদ, ৯ জুলাই : ফের ভেঙে পড়ল সেতু। আর এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। গুজরাটের ভাদোদরায় বুধবার সকালে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৫ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক ৷

জানা গেছে, সেতুর দুটি পিলারের মধ্যের একটি স্ল্যাব ভেঙে যাওয়াতেই এই বিপত্তি দেখা দিয়েছে। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ মহিসাগর নদীর উপর চার দশক পুরনো গম্ভীরা সেতুর দুই স্তম্ভের মধ্যে একটি স্ল্যাব ভেঙে পড়ে ৷ সেই সময় সেতুর উপর থাকা দু’টি ট্রাক-সহ ৫ থেকে ৬টি গাড়ি নিমেষের মধ্যে নদীর জলে পড়ে যায় ৷

মধ্য গুজরাট থেকে সৌরাষ্ট্রগামী যান চলাচলের প্রধান রুট হিসেবে ব্যবহৃত এই সেতুটি আনন্দ জেলার মুজপুরের কাছে মহিসাগর নদীর উপর রয়েছে ৷ ১৯৮৫ সালে ভদোদরা থেকে আনন্দ জেলার মধ্যে তৈরি ৯০০ মিটার লম্বা গম্ভীরা সেতুটিতে ২৩টি স্তম্ভ রয়েছে ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে আচমকাই সেতুর একটি অংশ ভেঙে পড়ে ৷ সেই অংশের উপরে থাকা গাড়িগুলি সোজা নদীতে গিয়ে পড়ে ৷

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল ৷ ভদোদরার জেলাশাসক অনিল ধামেলিয়া জানান, খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ আধিকারিকরা, ভদোদরা পুরনিগম এবং জরুরি পরিষেবার সদস্যরা ৷ উদ্ধারকাজের জন্য একাধিক বোট এবং স্থানীয় সাঁতারুদের নদীতে নামানো হয় ৷ তিনি বলেন, “ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে ৷ ৬ জন আহত হয়েছেন ৷ স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে ৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker