Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ের ভোটের হার ৭৩ শতাংশ, শ্রীভূমিতে ৬৪.১, হাইলাকান্দিতে ৬৬.৩
ওয়েটুবরাক, ৩ মে : অসমে পঞ্চায়েত নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৬৯.৬৭ শতাংশ। বরাক উপত্যকায় একমাত্র কাছাড় জেলা রাজ্যের ভোটহারকে ছাপিয়ে গিয়েছে। এখানে ভোট পড়েছে ৭৩ শতাংশ। শ্রীভূমি ও হাইলাকান্দিতে এই হার ক্রমে ৬৪.১ ও ৬৬.৩ শতাংশ।
সোমবার সকাল থেকেই তিন জেলার প্রতিটি ভোটকেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়ান। কিন্তু একে ব্যালট পেপারে ভোটগ্রহণ, অন্যদিকে এক ব্যক্তির তিন ব্যালটে ভোটদান। ফলে একেকজনের অনেকটা সময় লেগে যায়। তাতেই অধিকাংশ ভোটকেন্দ্রে লাইন দীর্ঘতর হয়। বেশি লম্বা লাইনে ভোটাররা অনেক জায়গায় আগ্রহ হারিয়ে ফেলেন। অনেক বুথে অবশ্য ভোটদাতারা রাত নয়টা পেরিয়ে লাইনে দাঁড়িয়ে থাকেন।



