NE UpdatesAnalyticsBreaking News
হাইলাকান্দিতে সবচেয়ে বেশি ৩১ বুথে পুনর্ভোট, রাজ্যে ৪৩

ওয়ে টু বরাক, ৩ মে : প্রথম পর্যায়ের ভোটে রাজ্যের ৪৩ টি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে রাজ্যের মধ্যে সবথেকে বেশি বুথে নির্বাচন হচ্ছে হাইলাকান্দিতে। এই জেলায় মোট ৩১টি বুথে পুনর্নিবাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় স্থানে শ্রীভূমি জেলা, এখানে পুনরায় ভোটগ্রহণ করা হবে ৮টি বুথে। ২ মে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে এই বুথগুলোতে নানা কারণে ভোটদানে বিঘ্ন ঘটায় কমিশন এই নির্দেশ দিয়েছে।
এছাড়া লখিমপুর জেলায় ২টি, গোলাঘাট জেলায় ১টি, এবং মাজুলি জেলায় ১টি বুথে পুনঃভোটের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বুথগুলোতে পুনরায় ভোটগ্রহণের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।



