Barak Updates

করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ এবিভিপি

ওয়েটুবরাক, ১৮ জানুয়ারি: করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে। ১৪ আসনের মধ্যে ৮টি জিতেছে গেরুয়া ছাত্র সংগঠনটি। এন এস ইউ আই বাকি আসনগুলিতে বিজয়ী হয়। গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক সহ পদটি তারাই দখল করে নেয়। এই আসনে প্রতীক মালাকার ৭০৫ ভোট পেয়ে বিজয়ী হন। এবিভিপি দলের দিবাকর দাস এই পেয়েছেন ৫৬৫ ভোট।

উপসভাপতি আসনে এবিভিপির মনদীপ দত্ত ৬৬৫  ভোট পেয়ে জয়ী হন। এই আসনে  এনএসইউআই প্রার্থী অয়ন দাস পেয়েছেন ৫৯০টি ভোট।

এজিএস পদে জয়ী হয়েছেন এবিভিপি দলের দেবার্ঘ দাস। স্পোর্টস সেক্রেটারি এনএসইউআইর করণ কর। সেক্রেটারি মিউজিক এন্ড ড্রামা এবিভিপির সপ্তর্ষি দাস। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস এবিভিপির  টিটু দাস, সেক্রেটারি বয়েজ কমনরুম আসনে এবিভিপি দলের মধুময় দাস জয়ী হয়েছেন। গার্লস কমনরুম এবিভিপির প্লাবিতা পুরকায়স্থ,  অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি  সোসিয়াল সার্ভিস পদে এবিভিপির নিপিতা দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্পোর্টস আসনে এনএসইউআইর বিক্রম শীল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিউজিক অ্যান্ড ড্রামা আসনে এনএসইউআইর ঋত্বিকা দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বয়েজ কমনরুম আসনে এনএসইউআই প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন বিজয়ী হয়েছেন।

কলেজ ম্যাগাজিন সম্পাদনার দুই আসন এন এস ইউ আই এবং এবিভিপি ভাগাভাগি করে নেন। তাঁরা হলেন এনএসইউআইর মৌসুমী চক্রবর্তী ও এবিভিপির স্বরাজ পাল বিজয়ী হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker