Barak UpdatesHappeningsBreaking News
ককরোচ পার্টি’র আন্দোলন সম্পূর্ণ অগণতান্ত্রিক, অভিযোগ এবিভিপির

ওয়েটুবরাক, ১৪ অক্টোবর: দেশজুড়ে ‘ককরোচ পার্টি’র আন্দোলনকে কেন্দ্র করে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই আন্দোলনকে সম্পূর্ণ অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করেছে। শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিদ্যার্থী পরিষদের জাতীয় সম্পাদক কমলেশ সিং বলেন, ‘ককরোচ পার্টি’র আন্দোলনের মাধ্যমে দেশের ছাত্র ও যুবসমাজকে বিপথে পরিচালিত করার চেষ্টা চলছে।
কমলেশ সিংয়ের আরও অভিযোগ, এই আন্দোলনের নেপথ্যে একটি দেশবিরোধী চক্র জড়িত রয়েছে এবং আন্দোলনের জন্য বিদেশ থেকে অর্থায়ন করা হচ্ছে। আন্দোলনের আড়ালে ভারতেও বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতি তৈরির গভীর ষড়যন্ত্র চলছে।
এই আন্দোলনের দ্বারা প্রভাবিত না হতে দেশের ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানান বিদ্যার্থী পরিষদের জাতীয় সম্পাদক কমলেশ সিং।


