Barak UpdatesAnalyticsBreaking News

জাতীয় স্তরের প্রতিযোগিতায় আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক মনোস্বিনীর কৃতিত্ব

ওয়ে টু বরাক, ১১ জুলাই : ষষ্ঠ জাতীয় মুইথাই চ্যাম্পিয়নশিপে এলিট-৪৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের গবেষক মনোস্বিনী চক্রবর্তী। হরিয়ানার মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় তিনি অসমের প্রতিনিধিত্ব করেন।

মুইথাই, যা ‘দ্য আর্ট অব এইট লিম্বস’ নামে বিশ্বজুড়ে পরিচিত। এটি মূলত ঐতিহ্যবাহী থাই মার্শাল আর্ট, যেখানে মুষ্টি, কনুই, হাঁটু ও পায়ের পাতার ব্যবহার করে আত্মরক্ষা ও আক্রমণ করা হয়। এই খেলায় শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলা অপরিহার্য। একাগ্রতা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মনোস্বিনী এই প্রতিযোগিতায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। একজন গবেষক হিসেবে পদার্থবিজ্ঞানে তাঁর অবদান যেমন প্রশংসনীয়, তেমনি একজন খেলোয়াড় হিসেবেও তাঁর এই সাফল্য বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে গর্বের বিষয়। বিভাগের শিক্ষক ও সহকর্মীরা তাঁর এই সাফল্যে আনন্দিত এবং ভবিষ্যতে আরও কৃতিত্বের প্রত্যাশা করছেন।

উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ সহ বিভাগীয় প্রধান অধ্যাপক হিমাদ্রি শেখর দাস মনোস্বিনী চক্রবর্তীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর শৈক্ষিক ও ক্রীড়াক্ষেত্রে ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker