Barak UpdatesHappeningsBreaking News
ওয়ার্ল্ড মেডিটেশন ডে”তে শিলচর নিরাময় ও ইনস্টিটিউট ফর যোগ এডুকেশনের উদ্যোগ, প্রথম দিনই অংশ নিলেন সহস্রাধিকDhyan Se Gyan’: Over 500 NCC Personnel Participate in Mega Meditation

ওয়ে টু বরাক, ২১ ডিসেম্বর : সহস্রাধিক ধ্যান অনুষ্ঠানের সংকল্প নিয়ে “ধ্যান সে জ্ঞান” কর্মসূচি শুরু হল শিলচরে। যৌথভাবে এমন উদ্যোগ নিয়েছে নিরাময় স্কুল অব যোগ এডুকেশন ও ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যন্ড হোলিস্টিক সায়েন্সেস। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রবিবার , ২১ ডিসেম্বর ‘ওয়ার্ল্ড মেডিটেশন ডে”তে হয় এই প্রকল্পের সূচনা। শিলচর এন আইটি’তে ‘৩ আসাম এনসিসি ব্যাটালিয়ন’ এর সঙ্গে মিলে হয় উদ্বোধনী পর্ব।
এরপর নিরাময়ের বিভিন্ন শাখায় অনুষ্ঠান আয়োজিত হয়। প্রথম দিনেই প্রায় হাজার অংশগ্রহণকারী সমবেত ধ্যান অভ্যাস করেন। এ দিন আধিকারিক, ক্যাডেট সহ এনসিসির পাঁচ শতাধিক “ধ্যান সে জ্ঞান” এর উদ্বোধনী অনুষ্ঠানে শরিক হন। যোগচার্য রাহুল, শতাক্ষী ভট্টাচার্য, স্বাতী দেব, নভস্বতী ভট্টাচার্য সহ নির্বাচিত আরও কয়েকজন দুই ইনস্টিটিউটের পক্ষে প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রথম দিনের কর্মসূচিতে।
প্রসঙ্গত, রাস্ত্রসংঘের সাধারণ পরিষদ ২০২৪ সালেই ২১ ডিসেম্বর দিনটিকে ‘ওয়ার্ল্ড মেডিটেশন ডে’ বা ‘বিশ্ব ধ্যান’ দিবস হিসেবে উদযাপনের সিলমোহর দেয়। এ বার দ্বিতীয় বছর। শিলচর নিরাময় প্রথম থেকেই বড়সড় পর্যায়ে উদযাপন করে আসছে দিনটি। এবারও “বিশ্ব ধ্যান দিবস” উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে যৌথভাবে অভিনব উদ্যোগ নিয়েছে শিলচর ‘ নিরাময় স্কুল অব যোগ এডুকেশন’। সঙ্গে রয়েছে “ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ এন্ড হলিস্টিক সায়েন্সেস”। “ধ্যান সে জ্ঞান” প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর অন্তর্গত বরাক সহ উত্তর-পূর্বের নানা স্থানে সহস্রাধিক ধ্যান অনুষ্ঠান আয়োজনের সংকল্প রয়েছে উভয় যোগ শিক্ষা সংস্থার।
উদ্যোক্তাদের বক্তব্য, ‘ধ্যান সে জ্ঞান’ প্রজেক্টের অধীন প্রথম ধাপে হাজারের বেশি ধ্যান কর্মসূচি থাকছে। বরাক সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় হবে আয়োজন। এমন-কি দুই যোগ সংস্থার দিল্লি শাখা থেকেও বহু অনুষ্ঠান আয়োজন করা হবে। উভয় যোগ সংস্থার তরফে যোগাচার্য রাহুল জানান, সরকারি-বেসরকারি অফিস, স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিরাময় ও ইনস্টিটিউট অব যোগ এডুকেশন রিসার্চ-এর সঙ্গে যোগাযোগ করে ধ্যান কর্মসূচি আয়োজন করতে পারবেন। মানসিকভাবে সুস্থ ও চাপমুক্ত থাকতে আয়ত্ত করতে পারবেন ধ্যানের বিভিন্ন কলা-কৌশল। নিরাময় ও ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ এর স্লোগান হচ্ছে “ধ্যান সে জ্ঞান, আনন্দ ময় জীবনকা অনুসন্ধান”।
Way2barak, December 21 : With a “Sankalpa” to conduct over a thousand meditation sessions, the “Dhyan Se Gyan” campaign officially kicked off in Silchar today. The initiative is a collaborative effort by the ‘Niramaya School of Yoga Education’ and the ‘Institute for Yoga Education Research and Holistic Sciences’.
The project was launched on Sunday, December 21, to mark World Meditation Day. The inaugural phase took place at NIT Silchar in coordination with the 3 Assam NCC Battalion. Following the main event, simultaneous sessions were held across various branches of Niramaya. On the opening day alone, over a thousand participants gathered to practice meditation, including more than 500 NCC cadets and officers.
The training sessions were led by Yogacharya Rahul, along with Shatakshi Bhattacharjee, Swati Deb, Navaswati Bhattacharjee, and other experts representing the two institutes.
Global Significance and Local Initiative
The United Nations General Assembly officially recognized December 21 as ‘World Meditation Day’ in 2024. This year marks its second anniversary. Since its inception, Silchar’s Niramay has been celebrating the day on a massive scale. This year, the joint venture aims to spread the message of mental wellness to every section of society through the “Dhyan Se Gyan” project.
Expanding Horizons organizers have set an ambitious target to host more than 1,000 meditation programs in the first phase. These sessions will be organized across the Barak Valley, various locations in Northeast India, and even through the Delhi-based branches of the two yoga organizations. A Call for Mental Well-being Yogacharya Rahul stated that government and private offices, schools, colleges, and other institutions are invited to partner with the Niramay and the Institute of Yoga Education Research to host these meditation camps. The programme aims to provide participants with techniques to remain mentally healthy and stress-free. The mission of the campaign is encapsulated in their slogan: “Dhyan Se Gyan, Anand May Jeevan Ka Anusandhan”



