Barak UpdatesHappeningsBreaking News

ইউওয়াইএসএফ আয়োজিত সর্বভারতীয় যোগাসন প্রতিযোগিতায় শিলচর যোগ নিকেতনের সাফল্য

ওয়ে টু বরাক, ১৫ জুন : ইউনিভার্সাল যোগ স্পোর্টস ফেডারেশন (ইউওয়াইএসএফ) সর্বভারতীয় যোগাসন প্রতিযোগিতার আয়োজন করে ৭ জুন শিলিগুড়ির ভার্সানা রিসোর্টে। এতে অসম দলের হয়ে খেলা শিলচরের যোগ নিকেতনের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভাগে পুরস্কার লাভ করে।

৮ থেকে ৯ মেয়েদের বিভাগে প্রমম স্থান লাভ করে ঐত্রিকা দাস। ৯ থেকে ১২ ব্ছর ছেলেদের বিভাগে পঞ্চম স্থান লাভ করে প্রিয়াংশু রুদ্র পাল। ৯ থেকে ১২ মেয়েদের বিভাগে দ্বিতীয় হয় নয়না দাস। ১৩ থেকে ১৫ মেয়েদের বিভাগে যুগ্মভাবে প্রথম স্থান লাভ করে গ্রন্থনা ভট্টাচার্য ও নেহা দাস। একই বিভাগে পঞ্চম স্থান লাভ করে মধুমিতা রায়। ১৩ থেকে ১৫ ছেলেদের বিভাগে চতুর্থ স্থান লাভ করে দ্বৈপায়ন রায় এবং ষষ্ঠ স্থান পায় ঋষিকেশ দাস। ১৬-১৮ মেয়েদের বিভাগে চতুর্থ স্থান লাভ করে সপ্তশ্রী নাগ।

সর্বভারতীয় এই যোগাসন প্রতিযোগিতায় অসমের দলে ছিলেন ১৭ জন প্রতিযোগী। দলের সাথে ছিলেন ইউ আই এস এফ অসম রাজ্য কমিটির সম্পাদক পিংকু রঞ্জন পাল, কার্যকরী সভাপতি ড. হীরেন সরকার এবং অফিসিয়াল হিসেবে যোগদান করেন ভাস্বতী পাল। প্রতিযোগিতার মঞ্চে পিংকু রঞ্জন পালকে সংবর্ধনা প্রদান করা হয়।শিলচর যোগ নিকেতনের এই সাফল্যে অভিনন্দন জানান সংস্থার সভাপতি আইনজীবী শেখর পাল চৌধুরী এবং যুগ্ম সম্পাদক সঞ্জু নাথ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker