India & World UpdatesHappeningsBreaking News

আমেরিকায় গানের অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি, হত ৪

ওয়েটুবরাক, ৪ জুলাই : আমেরিকায় ফের শুটআউট। চিকাগোর একটি রেস্তোরাঁর বাইরে এলোপাতাড়ি গুলি বন্দুকবাজের। নিহত কমপক্ষে চারজন। আহতের সংখ্যা একাধিক। এখনও পর্যন্ত হামলাকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

 চিকাগোর রিভার নর্থ এলাকার ঘটনা। সেখানে একটি রেস্তোরাঁয় একটি গানের অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই সময় আচমকা ভিড় লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এক যুবক। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চারজন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় চারিদিকে। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। আততায়ী পলাতক। বন্দুকবাজের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker