NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

আগরতলা থেকে জনশতাব্দী এলো ইলেক্ট্রিক ইঞ্জিনে

ওয়েটুবরাক, ২৩ মে : আগরতলা-শিলচর রুটে ইলেক্ট্রিক ইঞ্জিনে নিয়মিত ট্রেন চলাচল সময়ের অপেক্ষা মাত্র। শুক্রবার আগরতলা-খঙসঙ জনশতাব্দী এক্সপ্রেস বিদ্যুতের সাহায্যে পরীক্ষামূলক ভাবে চালানো হয়। মণিপুরে হিংসার জন্য এখন অবশ্য ট্রেনটি খঙসঙে যায় না। অসমে কাছাড় জেলার অরুণাচল এর শেষ স্টেশন। এ দিন আগরতলা থেকে অরুণাচলে নিরাপদেই পৌছায় বিদ্যুৎ চালিত রেলগাড়ি।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি এই রুটে মালগাড়ি ইলেক্ট্রিক ইঞ্জিনে পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছিল। সেটি চালানো হয়েছিল অসমের বদরপুর ও ত্রিপুরার জিরানিয়ার মধ্যে।
উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, বিদ্যুতের সাহায্যে নিয়মিত চলাচলের আগে বেশ কয়েকটি ট্রেন পরীক্ষামূলক চালানো বাধ্যতামূলক। ফলে এ ভাবে আরও কয়েকটি ট্রেন চালানো হবে।
রেলসূত্র আরও জানান, “আমরা এই রুটে ইলেক্ট্রিক ইঞ্জিনে নিয়মিত ট্রেন চলাচলের জন্য সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছি। নিয়মিত চলাচল শুরু হলে ট্রেনের গতি বাড়বে, তাতে সময় কম লাগবে।
বর্তমানে এই রুটে ডিজেল চালিত ইঞ্জিনে সমস্ত ট্রেন চালানো হয়। ন্যাশনাল রেলওয়ে গ্রিডে এই অঞ্চলকে যুক্ত করতে ২০২২ সালে ৪৬ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। এই কাজ সম্পন্ন হওয়ার দরুন আশা করা হচ্ছে, আগরতলা-শিলচর বন্দে ভারত এক্সপ্রেস কয়েক মাসের মধ্যে চালানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker