India & World UpdatesHappeningsBreaking News
অসমে পেলে দুঘন্টার ট্রিটমেন্ট, হুমায়ুন কবীরকে হুঁশিয়ারি হিমন্তের

ওয়েটুবরাক, এপ্রিল ২০: “ওকে অসমে পেলে “দু’ ঘণ্টার মধ্যে এমন ট্রিটমেন্ট করা হবে যে, জীবনভর বাবরের নাম নিতে ভুলে যাবেন”! হুমায়ুন কবীরকে এমন হুঁশিয়ারিই দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। জলপাইগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী অন্তত দেব অধিকারীর সমর্থনে জলপাইগুড়ির সিপাহি পাড়া জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ হুমায়ুন কবীরকে পরোক্ষভাবে সহায়তা করছে, যার ফলে তিনি অতিরিক্ত সাহস পাচ্ছেন।

ওই সভায় হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, নির্বাচনের ফল প্রকাশের পর বাংলায় বিজেপি সরকার গঠন করবে। পাশাপাশি জলপাইগুড়িতে বিজেপি প্রার্থীর জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।
(ছবিতে হুমায়ুন কবীর)



