Barak UpdatesHappeningsBreaking News
অবিরাম বর্ষণে জলবন্দি শিলচর

ওয়েটুবরাক, ৩১ মে : দুদিন ধরে অবিরামভাবে বৃষ্টি পড়ছে। শুক্রবার কখনও কখনও কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও শনিবার এক মুহুর্তের জন্য বৃষ্টি থামেনি। ফলে গোটা শিলচর জল থৈ থৈ অবস্থা। বহু এলাকায় প্রচুর মানুষের বাড়িঘরে জল ঢুকে পড়েছে। এর মধ্যে বরাখ নদীর জল ক্রমে বেড়ে চলেছে। অন্নপূর্ণা ঘাটে ১৯.৮৩ মিটার বিপদসীমা বলে চিহ্নিত। সেখানে রাত এগারোটায় জল বইছিল ১৭.৯৩ মিটার উচ্চতায়। আগের ঘণ্টা থেকে ১৪ সেমি জল বেড়েছে। এর আগে অবশ্য প্রতি ঘন্টায় জল বেড়েছে ২০-২১ সেমি করে। সন্ধ্যায় এক ঘণ্টায় জল বেড়েছিল ৩১ সেমি। বৃষ্টির যে পূর্বাভাস, তাতে রবিবার বৃষ্টি পড়তেই থাকবে। সে ক্ষেত্রে বরাক বিপদসীমা পেরোতে বেশি সময় লাগবে না।


