India & World UpdatesHappeningsBreaking News
অপারেশন সিঁদুরে মাসুদ আজহার হারালেন মা- স্ত্রী সহ ১০ জন
ওয়েটুবরাক, ৮ মে : ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে পরিবারের দশজনকে হারিয়েছেন জইশ-ই-মহম্মদ প্রধান তথা পুলওয়ামা হামলার মূল চক্রী মাসুদ আজহার। একটি বিজ্ঞপ্তি জারি করে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার জানিয়েছেন, বুধবার মাঝরাতে বাহওয়ালপুরে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকে তাঁর মা-সহ পরিবারের দশ জনকে হারিয়েছেন। প্রাণ গিয়েছে, তাঁর স্ত্রী, ভাইপো, ভাইঝি, পাঁচ সন্তান, বড় দিদি ও ভগ্নীপতির। এছাড়াও হামলায় নিহত হয়েছে মাসুদ ঘনিষ্ঠ চার জঙ্গিনেতা।



