Barak UpdatesHappeningsBreaking News
লায়লাপুরে বাজেয়াপ্ত পাঁচ কোটি টাকার মাদকদ্রব্য
ওয়েটুবরাক, ২৮ জুন: কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে পাঁচ কোটি টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ৪২ কৌটো হেরোইন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আসাম রাইফেলস জেলা পুলিশকে সঙ্গে নিয়ে লায়লাপুরে অভিযান চালায়। তল্লাশিতেই বেরিয়ে আসে ওই বিশাল পরিমাণ মাদকদ্রব্য। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।


