Barak UpdatesAnalyticsBreaking News
হাইলাকান্দির ৫ বিজেপি নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

ওয়ে টু বরাক, ২০ এপ্রিল : হাইলাকান্দির ৫ বিজেপি নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এই ৫ বিজেপি নেতা হলেন, রূপম দাস, শিবুরঞ্জন সিংহ, সাইবা দাস, পূজা সিংহ ও খাইরুল লস্কর। পঞ্চায়েত নির্বাচনে মিত্রজোটের প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় এঁদের শাস্তির মুখে পড়তে হয়েছে। জানা গেছে, প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার নির্দেশে প্রদেশ সাধারণ সম্পাদক দিপ্লু রঞ্জন শর্মা এই নোটিশ জারি করেছেন। আগামী ৭ দিনের মধ্যে তাঁদের এই নোটিশের জবাব দিতে হবে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।



