NE UpdatesHappeningsBreaking News
নন-সিইউইটি: ডিগ্রি কোর্সে ভর্তির সময়সীমা বৃদ্ধি
ওয়েটুবরাক, ৪ জুন: অতিবৃষ্টি-বন্যার প্রেক্ষিতে নন-সিইউইটি আবেদনে ডিগ্রি কোর্সে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। রাজ্য উচ্চ শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীদের মধ্যে প্রথম তালিকায় যারা স্থান পেয়েছে, তাদের ৪ বা ৫ জুন তারিখে ভর্তি হতে বলা হয়েছিল। এখন এই সময়সীমা আরও চারদিন বাড়ানো হয়েছে। নতুন নির্দেশিকায় ছুটির দিন ছাড়া ৪ থেকে ৯ জুনের মধ্যে যে কোনও দিন ভর্তি হতে পারবে তারা।
আগামী ১২ জুন দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। এরা ১৪ থেকে ১৮ জুন তারিখে ভর্তি হতে পারবে।


