NE UpdatesHappeningsBreaking News

বাঙালিদের অপমান করলেন বিজেপির আইটি সেলের প্রধান, প্রতিবাদী গৌরব গগৈ

ওয়েটুবরাক, ৪ আগস্টঃ বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যের বাংলা ভাষা নিয়ে করা মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ।তিনি বলেন, অহংকার বিজেপিকেই এতটাই অন্ধ করে দিয়েছে যে তারা পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের  বাঙালি জনগণের উপর মানবাধিকার লঙ্ঘনকেও উপলব্ধি করতে পারে না। অমিত সার্বিক বাঙালি সমাজের পাশাপাশি সিলেটিদের নিয়ে তাচ্ছিল্য করে ত্রিপুরা, মেঘালয় ও অসমের বরাক উপত্যকার লক্ষ লক্ষ মানুষের মুখের ভাষাকে অপমান করেছেন। গৌরব গগৈ বলেন, প্রথমে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে বিজেপি বাঙালিদের বাংলাদেশি হিসেবে ঘোষণা করতে বলে, আর এখন তারা বাংলা ভাষাকে ‘বিদেশি ভাষা’ বলে অপমান করছে।

গৌরব গগৈ বরাক উপত্যকার তিন জেলা কংগ্রেসকে অমিত মালব্যের মন্তব্যের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এই প্রেক্ষিতে কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত প্রতিবাদী সভায় সমস্ত স্তরের নেতাকর্মীকে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker