Barak UpdatesHappeningsBreaking News
লেভারপোতায় উদ্ধার দশ হাজার ইয়াবা ট্যাবলেট

ওয়েটুবরাক, ২৭ ফেব্রুয়ারি: তিন কোটি টাকার মাদক ট্যাবলেট বাজেয়াপ্ত হল কাছাড় জেলায়। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বিএসএফকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন তাঁরা। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন লেভারপোতা এলাকায় উদ্ধার হয় দশ হাজার ট্যাবলেট। কালো পলিথিন ব্যাগে রাস্তার পাশে পড়েছিল সেগুলি।



