NE UpdatesAnalyticsBreaking News

পর্যটকের মতো ভারতে বসবাস করছেন গৌরব গগৈ : হিমন্ত

গুয়াহাটি, ২ মে : ফের কংগ্রেস সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। শুক্রবার, ২ মে, বঙাইগাঁও জেলার উত্তর শালমারায় অনুষ্ঠিত একটি নির্বাচনী সমাবেশে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। এনডিএ জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে শর্মা মিডিয়ার সামনে একের পর এক চাঞ্চল্যকর দাবি করেন।

গৌরব গগৈর সাম্প্রতিক বিদেশ সফরের বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, “গৌরব গগৈ সম্প্রতি পাকিস্তানে ১৫ দিন কাটিয়েছেন, এমন একটি দেশে তিনি ছিলেন যা পর্যটনের জন্য আকর্ষণীয় নয়। তাঁর প্রশ্ন, তিনি সেখানে ১৫ দিন কী করছিলেন? তাঁকে আসামের জনগণের কাছে এর উত্তর দিতে হবে।” আরও একটি বিতর্কিত মন্তব্যে মুখ্যমন্ত্রী বলেছেন: “গৌরব গগৈয়ের দুই সন্তান বিদেশী নাগরিক। যদি তিনি প্রমাণ করতে পারেন যে তাঁর সন্তানরা ভারতীয় নাগরিক, তবে আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।”

তিনি আরও যোগ করেন, “একটি চার সদস্যের পরিবারের মধ্যে তিনজন বিদেশী নাগরিক। এটি স্পষ্ট নয়, তিনি কখন ভারত ছাড়বেন। তিনি এখানে একজন পর্যটকের মতো বসবাস করছেন।” হিমন্ত প্রশ্ন করেন, কেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পরিবার পাকিস্তান থেকে আয় গ্রহণ করছে, যখন তারা ভারতেই বসবাস করছে? “কেন তার পরিবার পাকিস্তান থেকে বেতন নিচ্ছে এবং ভারতেই বসবাস করছে? তবে কংগ্রেস এখনও মুখ্যমন্ত্রীর মন্তব্যের কোনও অফিশিয়াল প্রতিক্রিয়া জানায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker