India & World UpdatesHappeningsBreaking News

১১০ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’

ওয়েটুবরাক, ২৬ অক্টোবর: শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে অন্ধ্রপ্রদেশের দিকে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। তখন এর গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার হতে পারে। ফলে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর প্রভাব থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও।

দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, রবিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় সেই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে‘মন্থা’। অর্থাৎ মন্থন। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর রাতের মধ্যে কলিঙ্গপত্তনম থেকে মছলিপত্তনমের মাঝে কাকিনাড়ার কাছে পালেম বা আমলাপুরম উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে।

ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা এখন সমুদ্রে রয়েছেন, তাদের সোমবারের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে।

মাঠে পাকা ফসল থাকলে তা কেটে তুলে নেওয়ার জন্য দক্ষিণবঙ্গের চাষীদের পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker