Barak UpdatesHappeningsBreaking News
আকাশবাণী শিলচর কেন্দ্রে ডিমাসা উপস্থাপক -উপস্থাপিকা নেওয়া হবে, আবেদনপত্র আহ্বান

ওয়েটুবরাক, ৬ মার্চ: আকাশবাণী শিলচর কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ী ভাবে ডিমাসা অনুষ্ঠান প্রস্তুত ও পরিবেশনার জন্য কয়েকজন উপস্থাপক-উপস্থাপিকা নেওয়া হবে। তাদের স্টুডিওতে ডিমাসা অনুষ্ঠান প্রস্তুত ও উপস্থাপনা করা ছাড়াও প্রয়োজনে বাইরে গিয়ে রেকর্ডিং করতে হতে পারে।
আকাশবাণী শিলচর কেন্দ্রের অনুষ্ঠান প্রধান হিতব্রত ভট্টাচার্য এই সংবাদ দিয়ে আবেদনকারীদের আবশ্যক যোগ্যতা হিসেবে জানান, আবেদনের তারিখে বয়স হতে হবে ২০ থেকে ৫০ বছরের মধ্যে, আবেদনকারীকে যে কোনও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ডিমাসা ভাষা স্পষ্টভাবে বলা, পড়া ও লেখার দক্ষতা থাকতে হবে। ডিমাসা কৃষ্টি-ভাষা-সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষা পড়া ও বোঝার দক্ষতা থাকতে হবে। কন্ঠস্বর সম্প্রচার উপযোগী হতে হবে, এবং সাধারণ ভাবে কম্প্যুটার ব্যবহারের জ্ঞান থাকতে হবে।
তিনি বলেন, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩১ শে মার্চ ২০২৫। আবেদনপত্রের ফর্ম, মাশুল জমা দেওয়ার নম্বর ও ঠিকানা জানার জন্য এবং বিস্তৃত বিবরণ জানতে হলে ইচ্ছুক আবেদনকারীদের ‘আকাশবাণী শিলচর’ (Akashvani Silchar) অফিসিয়েল ফেসবুক পেজ দেখতে বলা হয়েছে।



