Barak UpdatesBreaking News
আজ চালু হচ্ছে রোজকান্দি, মুক্ত বাবুল কুমারওRosekandy Tea Estate to reopen today, Babul Kumar released

৩১ আগস্ট : এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর শনিবার থেকে পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে রোজকান্দি চা বাগান। বাগানেরই একটি সূত্র জানিয়েছে, শ্রমিক-কর্মচারীরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিচ্ছেন। এ দিকে, রোজকান্দি বাগানের ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়া জানিয়েছেন, বাগান এ ক’দিন বন্ধ থাকলেও শ্রমিকদের পুজো বোনাসে কোনও হেরফের হবে না। আগের মতোই নিয়ম মেনে চা শ্রমিকদের বোনাস দেওয়া হবে।
বাগান ম্যানেজার এ দিন বলেছেন, প্রায় এক মাস ধরে বাগানে কাজকর্ম বন্ধ হয়ে পড়ায় পুজোর মুখে মালিকপক্ষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাগানের মেশিন ও চারাগাছগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিছুদিন সময় লাগবে। তবে এর জন্য বোনাস প্রদানে কোনও সমস্যা হবে না বলে তিনি উল্লেখ করেন। প্রসঙ্গত, বাগান বন্ধ থাকায় গত কিছুদিনে আগের উৎপাদিত মাল থেকেই বাইরে সরবরাহ করা হয়েছে। কর্মচারীরাও জানান, তারা শনিবার থেকেই কাজে যোগ দেবেন।
এদিকে, বৃহস্পতিবার রাতে শ্রমিক নেতা বাবুল কুমারকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। গত এক মাস ধরে তিনি বন্দি ছিলেন। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ঝুলছে।



