Barak UpdatesBreaking News
শিলচর রোটারি ক্লাবে খুলল যোগা স্কুলYoga School opened at Rotary Club of Silchar

১৭ নভেম্বরঃ শিলচর রোটারি ক্লাবে খুলল যোগা স্কুল। সহযোগিতায় নিরাময় ট্রাস্ট। রবিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ক্লাব সভাপতি ডা. সিদ্ধার্থ ভট্টাচার্য। উপস্থিত থেকে যোগা ও স্বাস্থ্য সচেতনতার ওপর মূল্যবান বক্তব্য রাখেন রোটারি ক্লাবের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর অরিজিতকুমার এন্দ, স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টর ডা. সুদীপজ্যোতি দাস, ডা. অজিত ভট্টাচার্য, বদরপুর আল হিরা স্কুলের সচিব সেলিম আহমেদ খান, ক্লাবের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর শিবব্রত দত্ত, প্রাক্তন সভাপতি বেণুলাল বর্মণ, ক্লাব সচিব দেবাশিস চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানের শেষলগ্নে যোগব্যায়াম প্রদর্শন করে আলহিরার ছাত্ররা। প্রথম দিনেই সবাইকে চমকে দেন রাহুল চক্রবর্তী। তিনিই রোটারি যোগা স্কুলে নিয়মিত প্রশিক্ষণ দেবেন। তাঁকেও এ দিন সম্মান জানানো হয়। সম্মানিত করা হয় আর্ট অব লিভিংয়ের শতাক্ষী ভট্টাচার্যকেও।




