Barak Updates
সরাসরি দিল্লির বিমান এই মাসে আর নেই

১১ সেপ্টেম্বরঃ শিলচর-দিল্লি সরাসরি বিমান এই মাসে আর মিলবে না। জেট এয়ারওয়েজ আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৯ডব্লু৯৯১-৯৯২ নম্বরের বিমানটির চলাচল স্থগিত রেখেছে। একমাত্র এই বিমানেই সোজা দিল্লি যাওয়া-আসা করা যেত। তাও সপ্তাহে সোম-বুধ-শুক্র তিনদিন। জেট কর্তৃপক্ষ কোনও কারণ উল্লেখ না করলেও বিশেষ সূত্রে জানা গিয়েছে, শুরু থেকে এই বিমানে যাত্রী মিলছিল না। প্রায় ফাঁকাই চলছিল। লোকসানের দরুন তারা বিমানটি আর নাও চালানোরই কথা ভাবছে। তবে শিলচর থেকে দিল্লি যাওয়ার আরেকটি বিমান রয়েছে। সেটি স্পাইসজেটের। কিন্তু সরাসরি যাতায়াত করে না। আসা-যাওয়ার পথে গুয়াহাটিতে অবতরণ করে। অন্যদিকে, দিল্লির বিমানটি আপাতত বন্ধ থাকায় এখানে জেট এয়ারওয়েজের শুধুই গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি দৈনিক বিমানটি চলাচল করবে।



