NE UpdatesAnalyticsBreaking News
বরাক থেকে মন্ত্রী হচ্ছেন কৌশিক-কৃষ্ণেন্দু, ঘোষণা হিমন্তের

গুয়াহাটি, ৫ ডিসেম্বর : কথামতোই নতুন আরও চার বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে চলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই চার বিধায়কের মধ্যে দু’জনই বরাক থেকে। অর্থাৎ বরাক উপত্যকা নতুন দুই মন্ত্রী পেতে চলেছে। এই দুজন হচ্ছেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই ও পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এ ছাড়াও আরও দুজন স্থান পেতে চলেছেন মন্ত্রিসভায়। এই দুজন হচ্ছেন প্রশান্ত ফুকন ও রূপেশ গোয়ালা । আগামী ৭ ডিসেম্বর দুপুর ১২টায় এই চার বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।



